ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ads

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতির জাঙ্গালিয়া নামক স্থানে মাইক্রোবাস উল্টে গিয়ে ২ মহিলা যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন।


নিহতরা হলেন নারায়নগঞ্জের সিদ্ধেরগঞ্জ উপজেলার ঝালকুড়ি এলাকার মোজাম্মেলের স্ত্রী মাহাবুবা আক্তার মিতা (২৫) ও একই এলাকার আবদুল হামিদের স্ত্রী রুবিনা আক্তার (২৪)।


এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে ওসি মো. আবদুর রব জানান, রবিবার (২১ মার্চ) নারায়গঞ্জের সিদ্ধেরগঞ্জ এলাকা থেকে কক্সবাজার ভ্রমণে যাওয়ার সময় মাইক্রোবাসটি চুনতি জাঙ্গালিয়ার মাজার সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় কবলিত হয়। ঘটনাস্থলেই তারা নিহত হয়। মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page